মোহনপুর স্টুডেন্টস ক্লাবের  কার্যকরী কমিটির উদ্যোগে ও সকলের সহযোগিতায় ২২ এপ্রিল ২০২৩ ইং সালের  এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদেরকে  পরীক্ষার বিষয়ে অবগত করা এবং ব্যবহারযোগ্য সরঞ্জাম প্রদান ও পরীক্ষার উদ্দেশে মিলাদ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মোহনপুর স্টুডেন্টস ক্লাব প্রতি বছর SSC পরীক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেন থাকে।



পরীক্ষার্থীদের উদ্দেশে যা যা সরঞ্জাম প্রদান করা হয়: 

  • কলম
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • স্কেল
  • পরীক্ষার রুটিন
  • ফাইল 
আমরা আশা রাখছি তারা ভালো একটি রেজাল্ট মা- বাবাসহ গ্রামবাসীকে উপহার দিবে। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: বাদল মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান । 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর জামে মসজিদ এর ইমাম সাহেবএছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয় উক্ত অনুষ্ঠানটি। এবং সকল কর্যোক্রম শেষে সভাপতি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


মোহনপুর স্টুডেন্টস ক্লাব সর্বদা সকল ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করে। 

 

এসএসসি ২০২৩ সালে সকল পরীক্ষার্থীদের জন্য মোহনপুর স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে শুভকামনা রইলো।


Photos :